শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:০৪ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপ্রীতিকর ঘটনা এড়াতে নাটোরে র‌্যাব-পুলিশের টহল জোরদার

নাটোর প্রতিনিধি: [২] শনিবার সকাল থেকেই র‌্যাব এবং পুলিশের সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা যায়।

[৩] ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সারা দেশে হেফাজতের কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে নাটোরেও আকস্মিকভাবে সকালে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে হেফাজত নেতারা। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে দুপুর পর্যন্ত কোনো রকম বিক্ষোভ সমাবেশ করতে পারেনি তারা। এ ব্যাপারে হেফাজতের নেতা মাওলানা রফিকুল ইসলাম এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

[৪] পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, নাটোর জেলা হেফাজতের নেতারা কোন রকম কর্মসূচি দেবেন না বলে তাদের নিশ্চিত করেছেন। তারপরেও পুলিশ কঠোর অবস্থানে থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়