শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশিয়ানীর ওড়াকান্দিতে এসে আমার অনেক দিনের আশা পূরণ হয়েছে: নরেন্দ্র মোদি

মহসীন কবির: [২] শনিবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন এবং পূজা দিয়ে সুধী সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একথা বলেন্।

[৩] তিনি বলেন, আমি ভারতের চন্দ্রভূমিতে বসে যেমটা অনুভব করেছিলাম এখনো ঠিক তেমনটিই অনুভব করছি। ওড়াকান্দি হচ্ছে বাংলাদেশ-ভারতের আত্মিক সম্পর্কের তীর্থভূমি।বাংলাদেশ-ভারত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চায়।

[৪] নরেন্দ্র মোদি বলেন, কাশিয়ানীর ওড়াকান্দিতে আসা সৌভাগ্যের। ভারতের লাখো মানুষ এখানে এসে পূর্ণতা অনুভব করেন। ভারতে লোকজন এখানে যাতে সহজে আসতে পারে ভারত সরকার এজন্য কাজ করছে।

[৫] তিনি বলেন, ভারতের ভ্যাকসিন যাতে বাংলাদেশের মানুষদের কাছে পৌঁছায় সেজন্য দায়িত্ব নিয়ে কাজ করছি।

[৬] এর আগে দুপুর ১২টা ৩৯ মিনিটে ওড়াকান্দিতে পৌঁছালে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান সেখানকার ধর্মগুরুরা।
ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

[৭] এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গোপালঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়