শিরোনাম
◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান : আন্তালিয়ায় ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি জাতীয় পতাকা সম্বলিত র‌্যালি দেশের ৬৪ জেলা প্রদক্ষিণ করবে

সমীরণ রায়: [২] ৫০টি জাতীয় পতাকা সম্বলিত সুবর্ণজয়ন্তী র‌্যালি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতিটি পতাকা বহন করবেন একজন করে বীর মুক্তিযোদ্ধা। পতাকা প্রদক্ষিণ উপলক্ষে প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন করা হবে। ৬৪ জেলা প্রদক্ষিণ শেষে আগামী ১৬ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী র‌্যালি ঢাকায় ফিরবে।

[৩] এই র‌্যালি এক জেলা থেকে অন্য জেলায় গমন, অবস্থান ও প্রস্থানের একটি রুট ম্যাপ প্রস্তুত করা হয়েছে। এই ম্যাপ অনুযায়ী সুবর্ণজয়ন্তী র‌্যালির অবস্থানকালে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুবর্ণজয়ন্তী মেলা, মুক্তির উৎসব ইত্যাদি নানাবিধ বর্ণাঢ্য আয়োজন উৎসবমুখর পরিবেশে আয়োজন হবে।

[৪] উদ্বোধন শেষে আ ক ম মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।

[৫] শুক্রবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

[৬] এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব তপন কান্তি ঘোষ, ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাকার পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদার উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।

  • সর্বশেষ