শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু রুশদ: মুক্তিযুদ্ধে প্রথম শহীদ সেনা কর্মকর্তা-লে.কর্নেল এম আর চৌধুরী

আবু রুশদ: লে.কর্নেল এম আর চৌধুরী। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তা। চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে কর্মরত ছিলেন ১৯৭১ সালে। তিনি ছিলেন জেনারেল জিয়ার সিনিয়র। তাই তার নেতৃত্বেই বাঙালি অফিসারদের মধ্যে সেখানে যতো কথা,আলোচনা ও পরিকল্পনা হতো। পাকসেনা গোয়েন্দারা তার ওপর রাখছিলো সতর্ক নজর। পূর্ব পাকিস্তানে কুখ্যাত অপারেশন সার্চ লাইট শুরু হলে মধ্যরাতে পাকিস্তানি সেনারা লে.কর্নেল এম আর চৌধুরীকে অফিসার মেসে তার রুম থেকে ধরে নিয়ে হত্যা করে। শহীদ কর্নেল চৌধুরীর মরদেহের কোনো সন্ধান আর পাওয়া যায়নি। পাকিস্তানিরা তাকে বাঙালি অফিসার ও সৈনিকদের যেকোনো পরিকল্পনার মূল ‘ষড়যন্ত্রকারী’ হিসাবে মনে করতো। তাই কোনো সুযোগ না দিয়ে তাকে সিম্পলি গায়েব করে দেয়। বলা যায় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ সেনা কর্মকর্তা তিনি। চট্টগ্রামে দ্বিতীয় সিনিয়র ছিলেন তদানিন্তন মেজর জিয়া। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর লে. কর্নেল এম আর চৌধুরীর বড় ছেলে মাহমুদুর রহমান চৌধুরীও সেনাবাহিনীতে যোগ দেন। অত্যন্ত মেধাবী হিসেবে তিনি সেনাবাহিনীতে পরিচিত ছিলেন।

কর্নেল পদে অবসরে যান বহু বছর আগে, ২০০০ সালে।

[১] লে.কর্নেল এম আর চৌধুরী-ডানে দাঁড়ানো, তার ব্যাটালিয়নের বড় খানায়। তার ডান পাশে লে. জে. খাজা ওয়াসীউদ্দিন।

[২] তার বড় ছেলে কর্নেল মাহমুদুর রহমান চৌধুরী, লে. কর্নেল থাকাকালীন পার্বত্য চট্টগ্রামে যুদ্ধরত-বামে মাচার ওপর বসা অবস্থায়। ছবিগুলো কর্নেল মাহমুদুর রহমান চৌধুরীর সৌজন্যে প্রাপ্ত। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়