শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ৮৬ মণ নিষিদ্ধ জাটকা বোঝাই ট্রাকসহ আটক ২

বরিশাল প্রতিনিধি : [২] শুক্রবার ভোরে নগরীর দপদপিয়া সেতুর টোল প্লাজায় এই অভিযান চালানো হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি জব্দকৃত জাটকা এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

[৩] জেলার নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. সোলায়মান মিয়া জানান, কুয়াকাটা থেকে একটি ট্রাকে বিপুল পরিমান জাটকা অবৈধভাবে ঢাকায় পাচার হচ্ছিল।

[৪] গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে নৌ পুলিশ দপদপিয়া সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। শুক্রবার ভোরে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ৩ হাজার ৪শ’ ৪০ কেজি জাঁটকা উদ্ধার করে তারা। এ সময় ট্রাকসহ চালক মিলন হাওলাদার (২৭) ও হেলপার আরিফ বিল্লাহকে (২১) আটক করে নৌ পুলিশ।

[৫] জিজ্ঞাসাবাদ শেষে আটক ২ জনকে কোতয়ালী থানায় সোপর্দ করে নিয়মিত মামলা দায়ের করেছে নৌ পুলিশ। অপরদিকে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা এবং অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান নৌ পুলিশের অতিরিক্ত সুপার মো. সোলায়মান মিয়া। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়