শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৫:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিব চিরন্তন অনুষ্ঠানে মোদি

রাশিদ রিয়াজ : জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছলে তাকে স্বাগত জানান  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও রয়েছেন। ‘মুজিব চিরন্তন’ শিরোনামে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজ শেষ দিনের আয়োজনের প্রতিপাদ্য ‘স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণরেখা’। টেলিভিশন, বেতার, অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে অনুষ্ঠানটি।

প্রথম পর্বে বিকেলে চলছে আলোচনা অনুষ্ঠান, দ্বিতীয় পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারতের শাস্ত্রীয় সংগীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিবেশনায় বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নির্মিত নতুন রাগ ‘মৈত্রী’ পরিবেশন করার পর  ‘পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ, কন্যা দিয়েছে আলো’ শীর্ষক থিমেটিক কোরিওগ্রাফি উপস্থাপন করা হয়  অনুষ্ঠানে। আতশবাজি ও লেজার শোর রয়েছে অনুষ্ঠানের শেষভাগে।

১০ দিনের এই অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে অতিথি ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ। পরের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়