শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের গায়ে পড়িয়ে দেয়া হলো মুজিব কোট

কামাল হোসেন:[২] রাজবাড়ীর গোয়ালন্দে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৫৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা হিসেবে তাদের গায়ে মুজিব কোট পড়িয়ে দেয়া হয়েছে।

[৩] উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তফা মুন্সি।

[৪] তিনি ব্যাক্তিগত ভাবে তার প্রতিষ্ঠান 'মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ' এর পক্ষ থেকে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ( ১শ জন) ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী হিসেবে ৫৪ জন জীবিত মুক্তিযোদ্ধাকে মুজিব কোট এবং প্রয়াত ৪৬ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী ও খাবার তুলে দেন।

[৫] এর আগে তাদেরকে ফুল দিয়ে বরন করে নেয়া হয়। সংবর্ধনা শেষে অতিথি ও মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে শ্রদ্ধা জানান।

[৬] ইউএনও মো. আমিনুল ইসলামের সভাপতিত্ত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ প্রমূখ।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়