শিরোনাম
◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০২:২২ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতখানে নারীকে পিটিয়ে আহত

মোঃ মামুন:[২] জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভোলার দৌলতখানে ষাটোর্ধ্ব সুফিয়া খাতুন নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন স্থানীয় নাগর ও তার ছেলে মিজান।

[৩] আহত সুফিয়া খাতুন বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় সুফিয়া খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কলাকোপা গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] হাসপাতালে চিকিসাধীন সুফিয়া খাতুন জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার নাগর গংদের সাথে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধীয় জমির কিছু অংশে নাগর গংরা বসতঘর উত্তোলন করে। এনিয়ে নাগর ও সুফিয়ার সাথে বাকবিতণ্ডা হয়।

[৫] বাকবিতণ্ডাকে কেন্দ্র করে নাগর ও তার ছেলে মিজানসহ ৭/৮ জন লাঠিসোটা দিয়ে সুফিয়া খাতুনকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করান।

[৬] অন্যদিকে এবিষয়ে জানতে অভিযুক্ত নাগরকে পাওয়া যায়নি। তাই বক্তব্য দেয়া সম্ভাব হয়নি।

[৭] দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ