শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ০১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাণ্ডারিয়ায় গৃহবধুকে দলবদ্ধ ধর্ষন গ্রেফতার ৫

এস,এম রিয়াজ:[২] উপজেলার দক্ষিণ গাজীপুুর মহল্লায় ২৫ মার্চ বৃহস্পতিবার রাতে এক গৃহবধু (২৮) দলবদ্ধ  ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৫ ধর্ষককে গ্রেফতার করেছে।

[৩] পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকীদের গ্রেফতারে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

[৪] থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একটি ছেলের সঙ্গে ওই গৃহবধূ ঘুরতে বের হলে প্রথমে চার বখাটে কৌশলে তাকে ডেকে নেয় এবং উপজেলার দক্ষিণ গাজীপুরের সালাম তালুকদারের কলাবাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

[৫] পরে রাত ১২ টার দিকে অপর ৪ লম্পট এদের সঙ্গে যোগ দেয় এবং পাশ্ববর্তী নবীন ও প্রবীর হাওলাদারের কলাবাগানে নিয়ে ওই গৃহবধূকে পুনরায় পালাক্রমে ধর্ষন করে।

[৬] থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উপজেলার সদরের কানুয়া মহল্লার জলিল হাওলাদারের ছেলে মো. শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুর মহল্লার আঃ হাই হাওলাদারের (ছোট গেদু) ছেলে ইব্রাহিম হোসেন (৩২),শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদার (২৫) সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়