শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ খামেনি হত্যার নিন্দা না করায় ভার‌তের অভ‌্যন্ত‌রেই সমালোচনার মুখে নরেন্দ্র মোদীর সরকার ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবননগরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জামাল হোসেন: [২] চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

[৩] দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জীবননগর উপজেলা মু্ক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

[৪] সকাল ৮ টায় জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যলয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।

[৫] অনুষ্ঠানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২- আসনের এমপি আলী আজগার টগর।

[৬] বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

[৭] অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়