শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১০:২০ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছাই, স্যান ম্যারিনোর জালে ইংল্যান্ডের অর্ধডজন গোল

স্পোর্টস ডেস্ক : ফিফা র‌্যাঙ্কিংয়ের ২১০ নম্বর দল স্যান ম্যারিনোকে ফের গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো র‌্যাঙ্কিংয়ে চার নম্বর ইংল্যান্ড।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার ‘আই’ গ্রæপের ম্যাচে ৫-০ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। জোড়া গোল করেন ডমিনিক ক্যালভার্ট-লুইন। একটি করে গোল জেমস ওয়ার্ড-প্রাউস, রাহিম স্টার্লিং ও অলি ওয়াটকিন্সের।

দলটির বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখল ইংল্যান্ড। এই নিয়ে সাতবারের দেখায় ৪২টি গোল পাওয়া ইংল্যান্ড হজম করেছে মাত্র একটি। এর আগে সবশেষ দেখায় ২০১৫ সালে ৬-০ গোলে জিতেছিল তারা। ইংল্যান্ডের কোচ হিসেবে গ্যারেথ সাউথগেটের এটি ছিল ৫০তম ম্যাচ। উপলক্ষটা রাঙাল তার শিষ্যরা। নিজেদের পরের ম্যাচে আগামী রোববার আলবেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।- বিডিনিউজ/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়