শিরোনাম
◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ কোটি ১৯ লাখ টাকা আত্মসাত মামলায় জেলা হিসাবরক্ষক কর্মকর্তা আটক

তাহেরুল আনাম: [২] ২ কোটি ১৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুর জেলা হিসাবরক্ষক কর্মকর্তা সাইফুল ইসলাম মন্ডলকে আটক করেছে দিনাজপুর দূর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর শহর থেকে সাইফুল ইসলাম মন্ডলকে আটক করা হয়।

[৩] আটকের পর দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হয়। তবে আজ শুনানী হয়নি। ফলে আটক সাইফুল ইসলাম মন্ডলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দিনাজপুর কোট ইন্সপেক্টর ইসরাইল হোসেন জানান, আটক সাইফুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা টাকা আত্মসাত মামলার আসামি। এই মামলায় হিসাবরক্ষক অফিসের অফিস সহকারী আহসানুল আলম পলাশ এবং দিনাজপুর মেডিকেল কলেজের অফিস সহকারী আমিনুল ইসলাম বর্তমানে জেল হাজতে রয়েছে।

[৪] মামলার এজাহারে বলা হয়েছে এই মামলার ৩ আসামি যোগসাজোসে ভূয়া বিল প্রস্তুত করে গত ৩ ফেব্রুয়ারী ২০১৯ এবং ৩১ জানুয়ারী ২০২১ সাল পর্যন্ত মোট ২ কোটি ১৯ লক্ষ টাকা আত্মসাত করেছে। দূর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলাটি দায়ের করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়