শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৬:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমরা কী পারবেন বাংলাদেশের ৫০তম জম্মজয়ন্তিতে জয় উপহার দিতে?

এল আর বাদল : [২] নিউজিল্যান্ডের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৭১ রান করে জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়ে তুললেও বোলিং আর ফিল্ডিং ব্যর্থতায় সেই পরাজয়কে সঙ্গী করে মাঠ ছাড়ে টাইগার সেনারা। নতুন বছরে টাইগারদে যাত্রা শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়ে। এবার নিউজিল্যান্ডের কাছেও হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, কিউইদের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশের ৫০তম জম্মজয়ন্তিতে জয় উপহার দিবে তামিমসেনারা।

[৩] টাইগার দলপতি তামিম ইকবালও চাইছেন বাংলাদেশের জম্মজয়ন্তিতে অন্তত একটি জয় উপহার দিতে। গতকাল তিনি অনুশীলন শেষে এ কথাই বলেন সাংবাদিকদের। ওয়েলিংটনের সবুজ গালিচায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায় (শুক্রবার) নিউজিল্যান্ডের মোকাবিলায় নামবে বাংলাদেশ দল।

[৪] ব্যাকফুটে থেকেই ওয়েলিংটনে শেষ ম্যাচে নামতে হচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের। হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোটাই এখন মূল লক্ষ্য তাদের। অন্যদিকে নিজেদের মাটিতে জয়ের রেকর্ডটাকে আরো উঁচুতে তুলতে চায় ব্ল্যাকক্যাপসরা। সে লক্ষ্যে অভিজ্ঞ রস টেলরকে এবার দলে পেতে যাচ্ছেন অধিনায়ক টম লাথাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়