শিরোনাম
◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান ◈ বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ◈ বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে আগ্রহী চীন-আমিরাত ◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের পিসিআর ল্যাবের উদ্বোধন

ফরিদ আহমেদ: [২] অবশেষে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্টের আরটি পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উক্ত পিসিআরর ল্যাব কার্যক্রমের উদ্বোধন করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

[৩] সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইন সংযুক্ত ছিলেন, জনপ্রশাসন সচিব ইউসুফ হারুন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, মেডিকেল কলেজ হাসপাতালেল ডা. কাজী আরিফ আহমেদ, অর্থপেডিকস ডা. কামরুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. জাহিদ,ডা. হরষিত চক্রবর্তী প্রমুখ।

[৪] উদ্বোধনী অনুষ্ঠান শেষে নমুমা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরাবাসীর বহু প্রতিক্ষিত মেডিকেল কলেজে করোনা টেস্ট কার্যক্রম শুরু করা হয়।

[৫] উল্লেখ্য: করোনা টেস্ট নিয়ে সাতক্ষীরাবাসী দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন। নমুনা পাঠানোর এক সপ্তাহ পরেও রিপোর্ট পেতেননা সাতক্ষীরাবাসী। যে কারণে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে সাতক্ষীরার বিভিন্ন সংগঠন আন্দোলন করে আসছিলেন। এর প্রেক্ষিতে গত বছরের ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব আসলেও ত্রুটির কারনে তা স্থাপন করা হয়নি। একপর্যায়ে আজ বৃহস্পতিবার ২৫ মার্চ ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ