শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাল্লায় হামলায় জড়িতদের শাস্তির দাবিতে পাংশা পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

মো. ইউসুফ মিয়া : [২] সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তীর দাবিতে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১২টা পাংশা পৌর শহরের কালীবাড়ী মোড় এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

[৪] পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু নির্মল কুমার এর সভাপতিত্বে, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও পাংশা হিন্দু বোদ্ধ খ্রিষ্টাণ ঐক্য পরিষদের সভাপতি বাবু উত্তম কুমার কুন্ডুর সার্বিক তত্বাবধানে হাজারো মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

[৫] প্রসঙ্গত, নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাস আপন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ১৭ মার্চ সকালে নোয়াগাঁও গ্রামের হিন্দুপল্লীতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়।

[৬] এতে ৮৮টি পরিবারের বসতঘর ও ৭টি পারিবারিক মন্দির ক্ষতিগ্রস্ত করা হয়। এদিকে এর মধ্যে মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মিয়াকে (৫০) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়