শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছিনতাইকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধারে সহযোগিতাকারীদের পুরস্কৃত করলেন সিএমপি কমিশনার

রাজু চৌধুরী:[২] ছিনতাইকারী গ্রেফতার ও ভিকটিম উদ্ধার এর মতো মানবিক কাজে সহযোগিতার স্বীকৃতস্বরূপ মোঃ মকবুল হোসেন, হাবিবুর রহমান ও ফাহিম উদ্দিন কে পুরস্কৃত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

[৩] ২৪ মার্চ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় পুরস্কারস্বরূপ তাদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন সিএমপি কমিশনার।

[৪] এসময় তিনি সবাইকে এরকম মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও তিনি মোঃ মকবুল হোসেন কে আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে ৩০,০০০ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন।

[৫] উল্লেখ্য যে, গত ১১ মার্চ. নগরীর সদরঘাট থানাধীন আইসফ্যাক্টরী রোডস্থ টি এম টাওয়ার এর সামনে হতে রিকশাযোগে দেওয়ানহাটে যাওয়ার পথে ছিনতাইকারীরা রিকশাচালক মোঃ মকবুল হোসেনকে ধাক্কা দিয়ে ফেলে রিকশার যাত্রীর মালামাল ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যাওয়ার সময় রিকশাচালক অত্যন্ত সাহসিকতার সাথে সিএনজির পথরোধ করে।

[৬] এসময় সেখানে উপস্থিত ভ্যানচালক হাবিবুর রহমান ও অন্যান্য ব্যাক্তিদের সহযোগিতায় তারা ভিকটিমকে উদ্ধার করেন এবং ছিনতাইকারীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।

[৭] অপর একটি ঘটনায় খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় সিফাত নামের এক যুবককে ছিনতাইকারীর হাতে ছুরিকাঘাতে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে ফাহিম উদ্দিন ভিকটিম সিফাতকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে চিকিৎসা ব্যবস্থা করেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ