শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বইমেলায় জবি শিক্ষার্থীর কাব্যগ্রন্থ "ভৈরব পাড়ের কন্যা"

অপূর্ব চৌধুরী: [২] এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও তরুণ কবি মিনহাজুল ইসলামের কাব্যগ্রন্থ "ভৈরব পাড়ের কন্যা"। তার রচিত প্রথম এই কাব্যগ্রন্থটি প্রকাশ করছে বেহুলা বাংলা প্রকাশনী।

[৩] কাব্যগ্রন্থটি সম্পর্কে কবি মিনহাজুল ইসলাম জানান, সবার জীবনেই আছে প্রেম, বিরহ, আনন্দ, বেদনা ইত্যাদি। এই প্রেম হতে পারে প্রকৃতির সাথে, স্রষ্টার সাথে কিংবা চক্ষু শীতলকারিণী স্ত্রীর সাথে। তাইতো মানুষের সেই অনুভূতিগুলো নিয়ে লেখা হয়েছে এই কাব্যগ্রন্থটি। যদি কবিতাগুলো পাঠকের অনুভূতিকে স্পর্শ করতে পারে, তবে কবি হিসেবে আমার সাধনা সার্থক হবে।

[৪] বইটির নামকরণ বিষয়ে তিনি জানান, দক্ষিণবঙ্গের বুক চিরে বয়ে যাওয়া ভৈরব নদ পাড়ের কাল্পনিক কোনো এক কন্যাকে কেন্দ্র করে বইটির নামকরণ করা হয়েছে- "ভৈরব পাড়ের কন্যা"।

[৫] উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের পর থেকে বইটি পাওয়া যাবে বইমেলায় বেহুলা বাংলা প্রকাশনীর ৫২১, ৫২২, ৫২৩ নং স্টলে। এছাড়াও রকমারি ডট কম- এ অর্ডার করে দেশের যে কোনো প্রান্ত থেকে বইটি সংগ্রহ করা যাবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ