শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২১, ০৪:৩৩ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২১, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদার ঔষধি গুণ

আতাউর অপু:  আদার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমরা খুব ভালো করেই অবগত। তাই সুপারফুডের তালিকায় অন্তর্ভুক্ত এ মসলা। আদাতে রয়েছে ফাইবার, নানা ধরনের ভিটামিন, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং আরও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় উপাদান যা শরীরের জন্য অনেক বেশি কার্যকরী।

আদার নানা গুণাগুণ থাকা সত্ত্বেও অনেকেই এর স্বাদ পছন্দ করেন না। কিন্তু তারপরেও কোনো না কোনোভাবে আদা খেতে হবে।

চলুন আদা খাওয়ার কয়েকটি কারণ জেনে নেই।

আদার অনেক ঝাঁজালো স্বাদ। তবে চায়ের সাথে এর মেলবন্ধন চমৎকার। সকাল বেলা শরীরকে চাঙ্গা করে তোলে আদা দিয়ে তৈরি এক কাপ চা। এই চা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা হয়। অনেকের মাইগ্রেনের সমস্যার কারণে মাথা ব্যথায় ভুগেন। কোনো ওষুধে খুব বেশি কাজ করে না। তখন আদা একটু তৃপ্তি দিতে পারে। আদা চিবিয়ে খেলে অথবা চা হিসেবে খেলেও একটু স্বস্তি আসে।

বয়স হওয়ার সাথে সাথে অনেকের জয়েন্ট পেইন হয়। হাঁটতে কষ্ট হয়, এমনকি বেশিক্ষণ বসে থাকাও যায় না। নিঃসন্দেহে একজন ডাক্তারের থেকে ভালো কাজ করবে এমন ওষুধ কেউ দিতে পারবে না। কিন্তু আদা ব্যথা কমাতে ভূমিকা রাখে।

মেয়েদের মাসিকের ব্যথার জন্য নানা ধরনের ওষুধ পাওয়া যায়। তবে অতিরিক্ত ওষুধ সেবন করা শরীরের জন্য ক্ষতিকারক। তাই মাঝে মাঝে ঘরোয়া কিছু টোটকা মেনে চলতে হয়। মাসিকের ব্যথা কমিয়ে দেয় আদা।

আদা সব থেকে বেশি পরিচিত অত্যন্ত প্রয়োজনীয় মসলা হিসেবে। মাংস রান্না আদা ছাড়া একদমই অসম্ভব। সকল মসলার মধ্যে আদার স্বাদ অনেক বেশি স্বাধীন। তাই খাবারে খুব বেশি পরিমাণে দিলে খাওয়ার অযোগ্য হয়ে যায়। তরকারিতে আদা ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়