শিরোনাম
◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটার শারমিন আক্তার সুপ্তা যোগ দিলেন কৃষকলীগে

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শারমিন আক্তার সুপ্তা আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগে যোগ দিয়েছেন। সংগঠনের সভাপতি সমীর চন্দ্র চন্দকে একটি ক্যাপ তুলে দিয়ে আজ বুধবার কৃষকলীগে যোগদান করেন তিনি।

[৩] গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে সমীর চন্দ্র বণিক বলেন, দেশের কৃষকদের সেবার করার ব্রত নিয়ে তিনি দলে যোগ দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। খুব শিগগিরই দলীয় অনুষ্ঠানের মাধ্যমে জাতীয়ভাবে তাকে পরিচয় করিয়ে দেয়া হবে।

[৪] উল্লেখ্য, গাইবান্ধায় জন্ম নেয়া শারমিন আক্তার সুপ্তা ২০১২ সালের ২৮ আগস্ট আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে অভিষেক ঘটে। ২৫ বছর বয়সী সুপ্তা এখন পর্যন্ত লাল সবুজের হয়ে ২২টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সুপ্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সবশেষ কমিটিতেও ছিলেন।

  • সর্বশেষ