শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২১, ০১:৩৫ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২১, ০১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছয় কোটি ২০ লাখ ডলারে বিক্রি হলো বিশ্বের বৃহত্তম চিত্রকর্ম

লিহান লিমা: [২] ব্রিটিশ শিল্পী সাচা জাফরির আঁকা বিশ্বের বৃহত্তম ক্যানভাস পেইন্টিং ‘দ্য জার্নি অব হিউম্যানিটি’ দুবাইতে একটি নিলামে ৬ কোটি ২০ লাখ ডলারে সোমবার বিক্রি হয়। গার্ডিয়ান

[৩]১৭ হাজার ১৭৬ স্কয়ার ফিটের চিত্রকর্মটিতে রয়েছে ৭০টি ফ্রেমের ভাগ। এটি আকারে চারটি বাস্কেটবল কোর্টের সমতুল্য। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে বিশ্বের বৃহত্তম চিত্রকর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে।

[৪]নিলামের আয়োজকরা জানান, তাদের তাদের প্রত্যাশিত মূল্যের চেয়েও দ্বিগুণ দাম পেয়েছে। এই অর্থ শিশুদের সাহায্যকারী চ্যারিটি সংস্থায় ব্যয় করা হবে।

[৫]দুবাইতে বসবাস করা ফ্রান্সের নাগরিক আন্দ্রে আবদৌন ৭০টি ভাগই কিনে নেন। কেনার পর এটি পাম হোটেলের বলরুমে প্রদর্শনীর জন্যও রাখা হয়েছে।

[৬]ক্রিপ্টোকারেন্সির ব্যবসায়ী আবদৌন বলেন, ‘আমি দরিদ্র পরিবার থেকে এসেছি। আমি জানি না খেতে পারার কষ্ট কী। মহামারীর মধ্যে বিশ্বজুড়ে শিশুরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এই শিশুদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগে সামিল হতে চেয়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়