শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২১, ০৯:৫৬ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২১, ০৯:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউ থেকে যা বললেন কাজী হায়াৎ (ভিডিও)

বিনোদন ডেস্ক: চিত্রপরিচালক কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি আছেন। সেখান থেকে এক ভিডিও বার্তায় ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি। রাইজিংবিডি

নন্দিত এই নির্মাতা ভিডিও বার্তায় বলেন, ‘আমি এখন আইসিইউতে আছি, ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। হয়তো এ যাত্রায় বেঁচেও যেতে পারি। আল্লাহর কাছে আপনাদের দোয়া, মানুষের দোয়া গ্রহণযোগ্য হতে পারে। সারা বাংলাদেশের ভক্তদের দোয়া আমাকে বাঁচিয়ে রাখবে।’

কাজী হায়াৎ গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত। কিন্তু কাজী হায়াতের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এখন তিনি সেখানেই আছেন। তবে গত দুই দিনের তুলনায় এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন কাজী মারুফ।

এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর জ্বর অনুভব করেন তিনি। ৩ দিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে পরিচালক সমিতির নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাজী হায়াৎ। নির্বাচনী প্রচারে অংশ নিয়ে আসছিলেন তিনি। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়