শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত আছে চাঁদ আছে, নেই ফেরারি প্রহর

সালেহ্ বিপ্লব

খোলা ছাদে ষোলো বাই বারো সেই রুম
রাতজেগে টিভি দেখা, ভোররাতে ঘুম।
হাস্নুহেনার ডালে চাঁদ আঁকে চুম
কেটে গেছে কতো রাত কী যে নির্ঘুম!
সেই ছাদে হেসে খেলে রাত গেয়ে যায়
পূর্ণিমা ঢলে পড়ে হাস্নুহেনায়।
শীত গিয়ে ফাল্গুন, মন ঝরাপাতা
বৈশাখে শ্রাবণের গাঢ় আকুলতা।
বাগানবিলাসে ঘোরে ভ্রান্তিবিলাস
রাতের বাতাসে ওড়ে কিছু অভিলাষ।
খোলা ছাদে ষোলো বাই বারো সেই রুম
আজো হেথা রাত কাটে খুব নির্ঘুম।
রাত আছে চাঁদ আছে, আছে সেই ঘর
দীপ আছে শিখা নেই ফেরারি প্রহর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়