শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১১:৪২ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্যটকদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য ইয়ট দিচ্ছে থাইল্যান্ড

সুমাইয়া ঐশী: [২] থাইল্যান্ডে গেলেই দুই সপ্তাহের কোয়ারেন্টাইন, আইন জারি হয়েছে। সোমবার ঘোষণা করা হয়, এই সময়টাতে পর্যটকরা ফুকেটের একটি প্রমোদ তরীতে থাকতে পারবেন। এর আগে জানুয়ারিতে কোয়ারেন্টাইনের জন্য পর্যটকদের গলফ কোর্সের কাছে থাকার ব্যবস্থা করেছিলো দেশটি। বিবিসি

[৩] করোনা মহামারির মধ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো থাইল্যান্ডের পর্যটন খাতও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন ৪০-৫০ হাজার পর্যটকের আকর্ষণ ছিলো থাইল্যান্ড, করোনাকালে এই সংখ্যা কয়েকশতে নেমে আসে। রাজস্ব আয়ের অন্যতম প্রধান খাতের এই ক্ষতি পুষিয়ে উঠতে সচেষ্ট দেশটির সরকার।

[৪] ইতোমধ্যে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ইয়ট কিনতে শুরু করেছে থাইল্যান্ড। আপাতত ১০০ প্রমোদ তরী নামানোর পরিকল্পনা সরকারের। ইয়টে ভ্রমণকারীদের হাতে একটি বিশেষ ধরনের ব্যান্ড পরিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে তাদের শরীরের তাপমাত্রা ও রক্তচাপ নজরদারির মধ্যে থাকবে। এমনকি জিপিএসের মাধ্যমে পানিতে তাদের অবস্থানও পর্যবেক্ষণ করা যাবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়