শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঠ্যক্রমকে এমনভাবে সাজাতে চাই যাতে উদ্যোক্তারা প্রশিক্ষিত হতে পারে: শিক্ষামন্ত্রী

শরীফ শাওন: [২] ডা. দীপু মনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে শর্ট কোর্স চালুর মাধ্যমে উদ্যোক্তাদের প্রশিক্ষিত করার ব্যবস্থা করতে হবে। নারী উদ্যোক্তাদের প্রশিক্ষিত করতে পারলে তারা আরও এগিয়ে যেতে পারবে। নারীরা যত এগিয়ে যাবে, দেশ তত এগিয়ে যাবে।

[৩] মঙ্গলবার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর অনলাইন সভায় শিক্ষামন্ত্রী বলেন, নারী উদ্যোক্তাদের পেশাগত কাজের কিছু ঘাটতি রয়েছে। ঘাটতিগুলো থাকলে নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা পেতে অসুবিধা হবে।

[৪] মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি বলেন, আমরা নারী, আমরা পারি। সুযোগ পেলেই নারীরা দেখিয়ে দেয়। কিন্তু এই সুযোগের জায়গায় কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হয়। তবে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

[৫] উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান, জাপানে উই-এর পদযাত্রা শুরু উপলক্ষ্যে এদিন জাপান চ্যাপ্টারেরও উদ্বোধন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়