শিরোনাম
◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

সোহাগ হাসান: [২] সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধুর মুখে গামছা বেঁধে ধর্ষণের অভিযোগে শ্বশুর মানিক শেখকে (৪১) গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

[৩] মঙ্গলবার (৯ মার্চ) সকালে উপজেলার পুর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মানিক শেখ
পুঠিয়া গ্রামের মৃত বাদুল্লা প্রামানিকের ছেলে।

[৪] উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, শ্বশুর মানিক শেখ তার পুত্রবধূকে প্রায় দিন উত্যক্ত করে আসছিলো।

[৫] গত সোমবার (৮ মার্চ) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্বশুর মানিক শেখ তার পুত্র বধুর মুখে গামছা বেঁধে জোর পূর্বক ধর্ষণ করে। এঘটনায় পুত্রবধূ রাতে থানায় মামলা দায়ের করেন।
মঙ্গলবার সকালে মানিক শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ