শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব আল হাসান কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার: হাইকোর্ট

নূর মোহাম্মদ: [২] বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় হওয়া মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাকিবকে হত্যার হুমকির ঘটনায় আদালত বলেছেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এজন্য তো তাকে হত্যার হুমকি দিতে পারে না।

[৩] মঙ্গলবার (৯ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

[৪] ক্রিকেটার সাকিব আল হাসানকে ফেসবুকে হত্যার হুমকির ঘটনায় করা মামলায় মহসীন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

[৫] কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করায় গত বছরের ১৫ নভেম্বর রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভে এসে চাপাতি দেখিয়ে সাকিবকে গলাকেটে হত্যার হুমকি দেন মহসীন তালুকদার নামের ওই যুবক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়