শিরোনাম
◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি ◈ আপনার আয় কোন খাতে? ৭ ধরনের আয় থাকলে রিটার্ন বাধ্যতামূলক ◈ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ◈ নবম পে-স্কেলের গেজেট সেপ্টেম্বরের মাঝামাঝি ◈ ব্রিকসের আগে তারেক রহমানের ভারত সফর নিয়ে ‘তাড়াহুড়ো নয়’: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলাতে তারেক রহমানের ভারত সফর গুরুত্বপূর্ণ: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদকীয় ◈ আল আহলিকে হারিয়ে বার্সেলোনার জুয়ান গাম্প্যার ট্রফি জয় ◈ প্রস্তুত সংসদ সচিবালয়, আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ◈ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট ও সিনিয়র আইনজীবীর উপর নিষেধাজ্ঞা দি‌লেন ডোনাল্ড ট্রাম্প ◈ আবার পা‌কিস্তান ও ভারত গেমে বাংলাদেশ!

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০৩:১৫ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আজিজুল ইসলাম: [২] যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ মার্চ) রাতে নির্যাতিতা ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে বাঘারপাড়া থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন।

[৩] মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করা হয়েছে। তবে আসামির নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

[৪] মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিন চার মাস আগে যশোর সদরের এক স্কুলছাত্রীর সঙ্গে বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের জামালপুর গ্রামের এক যুবকের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। সেখান থেকে দুজনের মধ্যে সখ্য গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ৭ মার্চ সন্ধ্যায় আসামি ওই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে উপজেলার হাবুল্যা এলাকায় ধর্ষণ করে।

[৫] বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের বিষয়ে অভিযান শুরু হয়েছে। মামলার তদন্ত এবং আসামিকে আটকের স্বার্থে তার নাম ঠিকানা এ মুহূর্তে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়