শিরোনাম
◈ বিশ্ববাজারে আবারও বাড়ল সোনার দাম, দেশে ভরি কত চলছে ◈ সিগারেটের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন, কোন সিগারেটের দাম কত? ◈ এইচএসসি শুরুর আগেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত ◈ রাজধানীর লেক রক্ষায় সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৪৩ ◈ যেসব এলাকায় শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ নতুন শুল্ক ইস্যু: যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের ◈ শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি ◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০২:২৪ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৩০হাজার ইয়াবাসহ পাঁচ মাদক পাচারকারী আটক

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৩০হাজার ইয়াবাসহ পাঁচ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।এসময় একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

[৩]সোমবার দুপুরে শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফনদীর মোহনা এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৪] আটকরা হলেন,টেকনাফ শাহপরীরদ্বীপের মৃত নুর আহমদের ছেলে নুরুল আমিন (৫০), একই এলাকার কালা মিয়ার ছেলে আব্দুল কুদ্দুস(৪০), ফরিদ আহমেদের ছেলে করিম মোল্লা (২৫),ফরেছের ছেলে ওমর ফারুক(২২), ডাংগারপাড়া এলাকার আমিনের ছেরে সানাম উল্লাহ(৩০)।

[৫] দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চট্রগ্রাম দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক(বিএন)।

[৬] তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,টেকনাফ শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফনদীর মোহনা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার হবে।এমন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশান কমান্ডার লেঃ এম আরিফুজ্জামান রনি,(এক্স), বিএন এর নেতৃত্বে সেন্টমার্টিন লাইট হাউজ হতে ৪ নটিক্যাল মাইল উত্তর পূর্ব দিকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

[৭] অভিযান চলাকালীন সময়ে মায়ানমার সীমানা হতে ১টি কাঠের নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায় এবং বাংলাদেশ সীমানায় আসার পরে সন্দেহজনকভাবে কাঠের নৌকাটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়।কোস্টগার্ড এর এর স্পীড বোট দেখে দ্রুত গতিতে পালাতে চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে কাঠের নৌকাটি জব্দ করে।

[৮] পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ৩টি প্লাস্টিক পলিথিনের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবাসহ পাঁচ জন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।[৫]তিনি আরো জানান, এসময় মাদক পাাচারে ব্যবহৃত কাঠের নৌকাটি জব্দ করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯০লাখ টাকা।

[৯]উদ্ধারকৃত ইয়াবা ও কাঠের নৌকাসহ ধৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ