শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের সকল কার্যক্রমই ঢাকাবাসীর সেবা নিশ্চিত করার লক্ষ্যে: মেয়র তাপস

সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমাদের জনবলের দুর্বলতা রয়েছে, আমাদের সক্ষমতার দুর্বলতা ছিল। কিন্তু আমরা তা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে চলেছি। জনগণের যে সমর্থন আছে, সহায়তা রয়েছে, তাতে আমরা এই চ্যালেঞ্জেও সফল হবো।

[৩] তিনি বলেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে অন্তবর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করছি এবং সেখান থেকে বর্জ্য অপসারণে যে ব্যবস্থাপনা, সেটা আমরা নিশ্চিত করছি। আমরা মশক নিয়ন্ত্রণ করছি, প্রতিটি ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান করার কেন্দ্র নির্মাণ করছি।

[৪] মেয়র বলেন, বর্জ্য-পলি অপসারণ করেছি। ফলে, আজকে খালগুলোতে পানি প্রবাহিত হচ্ছে। আমরা নর্দমা পরিষ্কার করেছি। একইভাবে আমাদের জলাবদ্ধতা নিরসনে অবকাঠামো উন্নয়নের কার্যক্রম দ্রুতগতিতে চলমান রয়েছে। একইভাবে আমরা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণেও নানাবিধ উদ্যোগ গ্রহণ করে চলেছি।

[৬] তিনি বলেন, যেমনি জাতির পিতা একটি পরাধীন জাতিকে ৩০ বছরেরও কম সময়ের মধ্যে স্বাধীনতা এনে দিয়েছিলেন, যেমনি তারই সুযোগ্য কন্যা ১২ বছরের মাথায় নিন্ম আয়ের দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। সুতরাং চ্যালেঞ্জের মধ্যেই অর্জন করার সেই নজির, সেই উদাহরণ আমাদের রয়েছে।

[৫] সোমবার যোগীনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ডিএসসিসি কর্তৃক বাস্তবায়িত সপ্তাহব্যাপী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়