শিরোনাম
◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয়

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আপনাদের থেকে যে রুপান্তরিত সন্তান জন্ম নেবে তার ভবিষ্যৎ নিশ্চিত করুন: ট্রান্সজেন্ডার নুসরাত

শরীফ শাওন: [২] আন্তর্জাতিক নারী দিবস সোমবার দুপুর ১২টায় প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করেন তাসনুভা আনান শিশির। প্রথম সংবাদ পাঠের আনন্দে সেসময় কাঁদলেন ট্রান্সজেন্ডার তাসনুভা । পরবর্তী সংবাদ উপস্থান করেন বিকাল ৪টায়।

[৩] তাসনুভা বলেন, বৈশাখী টেলিভিশনের এমন উদ্যোগ রুপান্তরিত নারী-পুরুষরা তাদের সক্ষমতা অনুযায়ী কাজের সুযোগ পাবে।

[৪] অপর একজন রুপান্ততি নারী নুসরাত জাহান মৌ ধারাবাহিক ‘চাপাবাজ’ নাটকে মূল নারী চরিত্রে অভিনয় করছেন। আজ থেকে প্রচারিত নাটকে সপ্তাহে তিন পর্বের এই নাটকে দেখা যাবে নুসরাতকে।

[৫] নুসরাত বলেন, এর আগে আমাদের গল্প নিয়ে কাজ হলেও আমাদের সম্পৃক্ততা ছিলো না। এটা গর্বের ও আনন্দের। এর আগে ২০১৭-২০১৮ সালে আ ক ম নাসির উল্লাহ এর মাধ্যমে একটি মঞ্চ নাটক করি। সেখানে রঙ্গনা নাট্যগোষ্ঠিমা মাধ্যমে অভিনয় শেখানো হয়। অভিনয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই জানিয়ে তিন বলেন, ছোটবেলায় অভিনয়ের আগ্রহ ছিলো, টেলিভিশন দেখে চর্চা করতাম।

[৬] নুসরাত বলেন, আমাদের থেকে মানুষ জন্মের আশা নেই। আমাদের জীবন আমাদের সঙ্গেই শেষ। শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, আপনার সেই অনাকাঙ্ক্ষিত সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে, পরিবারের সঙ্গে থেকে সমাজের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা ও কাজের নিশ্চয়তা তৈরি করেন। যেন তারা তৃতীয় লিঙ্গ হিসেবে বড় হতে পারে, হিজড়া পরিচয়ে নয়।

 

  • সর্বশেষ