শিরোনাম
◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন! ◈ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নন ট্রাম্প

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ০৮:১৭ সকাল
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাবির শতবর্ষ উদযাপনে রচনা প্রতিযোগিতার আয়োজন, শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান

শরীফ শাওন: [২] তিন ক্যাটাগরিতে এই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটেগরিতে স্নাতক ১ম ও ২য় বর্ষ, ‘খ’ ক্যাটেগরিতে স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষ এবং ‘গ’ ক্যাটেগরিতে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

[৩] সোমবার ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক’ ক্যাটেগরির রচনার বিষয় ‘মানসম্পন্ন শিক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা ও করণীয়’, ‘খ’ ক্যাটেগরির বিষয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অর্জন: শিক্ষা-সমাজ-রাজনীতি’ এবং ‘গ’ ক্যাটেগরির বিষয় ‘বাংলাদেশের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’। ক্যাটেগরি ভিত্তিক বিষয়ের রচনার উপর শিরোনামটি উল্লেখ করতে হবে।

[৪] ঢাবি জানায়, ১৫ মের মধ্যে রচনার প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। রচনাটি হবে অনধিক
দু’হাজার শব্দে, এ-ফোর সাইজের কাগজে কম্পোজ করে রচয়িতার নাম, ঠিকানা ও পরিচয়সহ পাঠাতে হবে।

[৫] প্রত্যেক ক্যাটেগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারসহ মোট ১০০টি পুরস্কার প্রদানের ব্যবস্থা রয়েছে।

[৬] প্রতিযোগিতা সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানা যাবে https://www.du.ac.bd ওয়েবসাইটে। উপ-রেজিস্ট্রার (প্রশাসন-৩), প্রশাসনিক ভবন, ঢাকা বিশ^বিদ্যালয়, ঢাকা-১০০০ ঠিকানায় এবং reg.admin3@du.ac.bd ই-মেইলে রচনাটি পাঠাতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়