শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১২:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা হালনাগাদ করছে ইসরায়েল

রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছেন, ইরান যদি পরমাণু কর্মসূচি বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যায় তাহলে ইসরাইল তাতে হামলা চালাবে। জেরুজালেম পোস্ট

[৩] ফক্স নিউজ বেনি গান্তজের কাছে জানতে চায়- ইরানের পরমাণু কর্মসূচিতে হামলার জন্য ইসরায়েল তার প্রস্তুতি সম্পন্ন করেছে কিনা। জবাবে গান্তজ বলেন, হামলার পরিকল্পনা আমাদের হাতে রেখেছি এবং আমরা সেগুলোকে ধারাবাহিকভাবে হালনাগাদ করবো।

[৪] তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বাড়াবাড়ি অবশ্যই থামাতে হবে। যদি বিশ্ব তা করে তাহলে সেটি খুব ভালো কথা, আর যদি তা না করে তবে আমরা অবশ্যই স্বাধীনভাবে সে কাজ করব এবং আমরা নিজেদেরকে নিজেরাই রক্ষা করব।

[৫] গান্তজ দাবি করেন ইরান তাদের হাতের মুঠোয় আছে।

[৬] এদিকে ইসরাইল সামান্য ভুল করলে তেল আবিব এবং হাইফা গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন ইরানের জেনারেল হাতামি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মাঝেমাঝে তারা এমন কিছু বলে যা করা তাদের জন্য কঠিন এবং এসব হুমকি ধামকির মাধ্যমে এটা স্পষ্ট যে তারা চরম হতাশাগ্রস্ত।

[৭] হাতামি বলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনেয়ী অনেক বছর আগে বলেছিলেন ইসরায়েল আমাদের প্রধান শত্রু নয় এমনকি ইরানের সঙ্গে শত্রুতা বজায় রাখার নূন্যতম যোগ্যতাও তাদের নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়