শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২১, ১২:০৮ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২১, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটির কাপ্তাইয়ে হাতির আক্রমণে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি:[২] রোববার (৭ মার্চ) ভোরে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে নৌ-বাহিনী সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে এলাকার জঙ্গলে এবং আশপাশে প্রায়ই ঘোরাঘুরি করতে দেখা যায়। তবে তার নাম-পরিচয় কেউ জানে না। ভোর ৬টার দিকে বনের প্রহরীরা তার হাত-পা বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান। পরে আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানাই। মরদেহ ও ঘটনাস্থল দেখে ধারণা করা হচ্ছে যে বন্য হাতির আক্রমণে তিনি মারা গেছেন।

[৪] এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানিয়ে রাঙামাটির সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব বলেন, বর্তমানে কাপ্তাইয়ে বন্য হাতির উৎপাত ব্যাপকহারে বেড়েছে। প্রতিদিন বুনো হাতি দল বেধে ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় ঢুকে ব্যাপক ক্ষতিসাধন করছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

[৫] সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনিয়ে জেলার কাপ্তাইয়ে গত দুই বছরে বুনো হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়