শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ১১:০১ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের স্বাধীনতা ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: পরিবেশমন্ত্রী

সমীরণ রায়: [২] মো. শাহাব উদ্দিন আরও বলেন, সরকারি-বেসরকারি কর্মচারী, কৃষক, শ্রমিক সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ২০৪১ সালের আগেই এদেশ উন্নত দেশে পরিনত হবে। কেউ দাবিয়ে রাখতে পারবে না।

[৩] পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, আমরা সৌভাগ্যবান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন হিমালয়সম ব্যক্তিত্বকে জাতির পিতা হিসেবে পেয়েছিলাম। ১৯৭১ সালে ৭ মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর বেষ্টনীর মধ্যে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে লক্ষ জনতাকে সামনে রেখে যে ঐতিহাসিক ভাষণ তিনি দিয়েছিলেন। সেই ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক ভাষণ হিসেবে ইউনেস্কো গ্রহণ করেছে। এই ভাষণে উদবুদ্ধ হয়ে মুক্তিবাহিনী মরণপণ যুদ্ধ করেছিলো বলেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

[৪] তিনি বলেন, জাতির পিতা দিয়েছেন দেশের স্বাধীনতা আর তাঁর কন্যা শেখ হাসিনা দেশের জন্য এনেছেন বিশ্বের সম্মান। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকলনা মোতাবেক দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

[৫] রোববার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীতে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জয়বাংলা সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ