শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২১, ০৭:৪৩ সকাল
আপডেট : ০৭ মার্চ, ২০২১, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুদকের সহকারি পরিচালকের ঘুষদাবির ঘটনায় কললিস্ট দাখিলের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের কললিস্ট দাখিল করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী সাত দিনের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে। এর আগে আদালত অভিযোগের অডিও-ভিডিও দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

[৩] জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য জানাতে ২০১৯ সালের ৩ মার্চ ঢাকা সদরের সাবেক সাব রেজিস্ট্রার এবং বর্তমানে পিরোজপুরের জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত মো. আব্দুল কুদ্দুস হাওলাদার ও তার স্ত্রী মাহিনুর বেগমকে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। নোটিশের উপযুক্ত জবাব না পেয়ে গত বছররের ২২ অক্টোবর ওই দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক।

[৪] ওই মামলা তদন্তের সময় দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেন আসামিদের অনৈতিক লেনদেনের প্রস্তাব দিতে থাকেন। পরে ওিই কর্মকর্তা পরিবর্তন চেয়ে আবেদন জানানো হয় দুদক চেয়ারম্যানের কাছে। তবে সাড়া না পেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়