শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৬:১২ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমদানিকৃত পণ্যে পারস্পরিক শুল্কারোপ তুলে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন

লিহান লিমা: [২] আপাতত চার মাসের জন্য এয়ারক্রাফট, ওয়াইন, খাবার ও অন্যান্য পণ্যের ওপর কোটি কোটি ডলারের পারস্পরিক শুল্কারোপ তুলে নিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়ন। ইউরো নিউজ

[৩] স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসূলা ভন দের লিয়েন ফোনে কথা বলেছেন। এই সময় তারা আমদানিকৃত সকল পণ্যে শুল্কারোপ তুলে নেয়াসহ বোয়িং ও এয়ারবাসে ভর্তুকি বিষয়ক বিতর্ক নিয়েও আলোচনা করেছেন।

[৪] বাণিজ্য শুল্কারোপ বাতিল করার মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক সমাধান হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ইইউ থেকে আমদানিকৃত ৭.৫ বিলিয়ন ডলার ও ইইউ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৪ বিলিয়ন ডলারের পণ্যে শুল্কারোপ করেছিলো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইইউ’র ওপর অন্যায্য বাণিজ্যের অভিযোগ তুলে আরো আমদানিকৃত পণ্যের ওপর শুল্কারোপের হুমকি দিয়ে আসছিলেন।

[৫] ইউরোপিয়ান কমিশনের বিবৃতিতে বলা হয়ছে, এটি ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য খুবই ইতিবাচক। সেই সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[৬] হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, বাইডেন ইইউর সঙ্গে সহযোগিতা বাড়ানো সহ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় জোরদার করতে চান।

[৭] ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লি মেইরি বলেন, ‘অবশেষে আমরা ইইউ-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধ কাটিয়ে উঠতে যাচ্ছি। যা কিনা এক পরাজিতের তৈরি ছিলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়