শিরোনাম
◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫৮ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসের ঝুঁকি হ্রাস পেলে ট্রাম্পের ইউটিউব এ্যাকাউন্ট চালু হবে

রাশিদুল ইসলাম : [২] সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে হুমকি বা এ কারণে সন্ত্রাসের ঝুঁকি এখনো রয়ে গেছে। এ ঝুঁকি কমলেই কেবল তিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন ইউটিউবের প্রধান সুজান ওয়েজেসকি। আরটি/স্পুটনিক

[৩] গত ৬ জানুয়ারি ট্রাম্পের উস্কানির পর তার উগ্র সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এরপর ইউটিউব সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ ট্রাম্পের এ্যাকাউন্ট স্থগিত করে দেয়।

[৪] আটলান্টিক কাউন্সিলকে দেওয়া এক সাক্ষাতকারে সুজান ওয়েজেসকি বলছেন আমরা ট্রাম্পের ইউটিউব চ্যানেলের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেব যখন দেখব সন্ত্রাসের ঝুঁকি কমে গেছে।

[৫] এরই মধ্যে গত ৪ মার্চ ফের ক্যাপিটল হিলে হামলার আশঙ্কা করে পুলিশ সতর্ক করে দেয়। সুজান বলেন তার মানে এধরনের সন্ত্রাসের ঝুঁকি এখনো রয়ে গেছে।

[৬] সুজান বলেন ট্রাম্প তার ইউটিউব চ্যানেলে যে ধরনের বক্তব্য দিয়েছেন ও ভিডিও আপলোড করা হয়েছে তাতে ইউটিউবের নীতিমালা লঙ্ঘন হয়েছে। এক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ ব্যবহারকারীকে সতর্ক করে দেয় কিন্তু তা না শুনলে ইউটিউব এ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হয়।

[৭] এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসোনারো ভুল তথ্য দিলে ইউটিউব তার এ্যাকাউন্ট স্থগিত করে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হওয়ার পর ইউটিউব দেশটিতে একই ধরনের ব্যবস্থা নিয়েছে।

  • সর্বশেষ