শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় ট্রেন দুর্ঘটনা: দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার কাজ, তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষে পাঁচটি বগি লাইনচ্যুতির ঘটনার ২০ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল। এখনও উদ্ধারকাজ চলছে। সময় ও এনটিভি

দুর্ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এবং বিকেল ৫টা থেকে উদ্ধার কাজ শুরু হয়। আজ শনিবার সকাল ৯টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত লাইন থেকে পাঁচটি বগির মধ্যে তিনটি বগি উদ্ধার করা হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী রেলওয়ে পরিবহণ বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী-১ বীরবল মণ্ডল জানান, দ্রুত গতিতে উদ্ধারকাজ চলছে। ট্রেন দুর্ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেল কর্মকর্তারা।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুমড়ে মুচড়ে যায় ট্রেনের লাইন। এই ঘটনায় কুষ্টিয়ার সঙ্গে রাজবাড়ী জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মালবাহী ট্রেনটিতে মোট ২২টি বগি আছে। প্রতিটি বগি গমভর্তি ছিল। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুর যাচ্ছিল। এই লাইনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন যাতায়াত করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়