শিরোনাম
◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ০৫:২১ সকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ মার্চ থেকে নয়দিন বঙ্গবন্ধু স্যাটেলাইট সেবায় বিঘ্ন ঘটতে পারে

ডেস্ক রিপোর্ট: ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। সৌর ব্যতিচার বা সান আউটেজের কারণে এ সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার) আসিফ আহমদ খান শুক্রবার (৫ মার্চ) রাতে ঢাকা পোস্টকে বলেন, এটি মূলত প্রাকৃতিক ঘটনা। এখানে আসলে কারও কোনো কিছু করার থাকে না। আমরা পূর্বাভাস হিসেবে আগেই জানিয়ে দিয়েছি সবাইকে। তবে এ ঘটনার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করা হয়েছে।

কোন দিন কোন সময়ে সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে তা জানিয়ে দিয়েছে বিএসসিএল। ৬ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট, ৭ মার্চ সকাল ৯টা ৫২ মিনিট থেকে ১১ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১৪ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৫ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৫ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৬ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৪৯ মিনিট থেকে ১৪ মিনিট, ১৩ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট ও ১৪ মার্চ সকাল ১০টা থেকে ৯ মিনিট সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে। এ সময়গুলোতে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবাগ্রহীতা টেলিভিশন চ্যানেল, প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সেবা ও ব্যাংকিং প্রতিষ্ঠান ডাচ বাংলার এটিএম বুথের সেবায় কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, সৌর ব্যতিচারকে ইংরেজিতে সান আউটেজ বলা হয়। এটি মূলত আলোর একটি ধর্ম। যা কণিকা তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা না করা গেলেও তরঙ্গ তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। প্রকৌশলী আসিফ আহমদ খান বলেন, আমরা এ বিষয়টি অনেক আগে থেকেই সবাইকে জানিয়ে দিয়েছি, যেন কারও বড় কোনো সমস্যা না হয়। প্রাকৃতিক এ বিষয়টি সহজভাবে নেওয়ার অনুরোধও জানানো হয়েছে। নির্দিষ্ট সময় পর আবার আগের নিয়মেই সম্প্রচার চলবে। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়