শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২১, ১২:০০ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২১, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেরোবি উপাচার্য ১৩৫২ কর্মদিবসের ১১১৫ দিনই অনুপস্থিতি ছিলেন: অধিকার সুরক্ষা পরিষদ

শরীফ শাওন: [২] নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য হিসেবে যোগদানের পর থেকে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ক্যাম্পাসে অনুপস্থিতির এ তথ্য জানায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বৃহৎ সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’।

[৩] শুক্রবার পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজের অনিয়ম দুর্নিতি ঢাকতে তিনি দম্ভোক্তি করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত দলকে জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। নিজের দুর্নীতির উত্তর না দিয়ে আগের উপাচার্যরা কী করেছেন তা উল্লেখ করে নিজের দায় এড়িয়ে গেছেন, নিজেকে রক্ষার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

[৪] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তিনি একাডেমিক, প্রশাসনিক, আর্থিক অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে চলেছেন। শেখ হাসিনা হলসহ বিশেষ উন্নয়ন প্রকল্পের তিনটি অবকাঠামো নির্মাণে উপাচার্যের দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তার অপকর্মের কারণে বিশ্ববিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি উপাচার্য হিসেবে দায়িত্বে থাকার নৈতিক মর্যাদা হারিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়