শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ধ্যায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ উদ্বোধনী ম্যাচে রফিক-পাইলটদের মুখোমুখি শচীন-শেবাগরা

স্পোর্টস ডেস্ক : [২] শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, সনৎ জয়সুরিয়াদের বিপক্ষে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে দেখা যাবে খালেদ মাহমুদ সুজন, জাভেদ ওমর বেলিম, আফতাব আহমেদদের। সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার ফেরিওয়ালা হবেন ছয় দেশের সাবেক সব ক্রিকেটাররা।
ভারতের মাটিতে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে ইন্ডিয়া লিজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লিজেন্ডস। শুক্রবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।

[৩] স্বাগতিকদের হয়ে খেলতে দেখা যাবে বিরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, ইরফান পাঠান ইউসুফ পাঠানদের। লাল-সবুজদের হয়ে প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, মেহরাব হোসেন অপি, হান্নান সরকার, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাকরা। বাংলাদেশ-ভারত ছাড়াও টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটাররা। ১৭ ও ১৯ মার্চ দুই সেমিফাইনালের পর ২১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

[৪] ছত্তিশগড়ের রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বসবে টুর্নামেন্টের সব ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

[৫] ভারত-বাংলাদেশের স্কোয়াড -
ইন্ডিয়া লিজেন্ডস : শচিন টেন্ডুলকার, বীরেন্দ্র সেবাগ, যুবরাজ সিং, মোহম্মদ কাইফ, প্রজ্ঞান ওঝা, নোয়েল ভেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, মনপ্রীত গনি, ইউসুফ পাঠান, নমন ওঝা, এস বদ্রিনাথ ও বিনয় কুমার।
বাংলাদেশ লিজেন্ডস : খালেদ মাহমুদ, নাফীস ইকবাল, মোহম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, আলমগীর কবির, মোহম্মদ শরিফ, মুশফিকুর রহমান ও মামুন রশিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়