শিরোনাম
◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি  ◈ খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২১, ০৮:২৯ সকাল
আপডেট : ০৫ মার্চ, ২০২১, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এ মাসের শেষে ঢাকায় নারী চালাবে উবার

দেবদুলাল মুন্না: [২] নারী চালকদের কাজের এ সুযোগ তৈরি করে দিচ্ছে ঢাকা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান, ‘বেটার ফিউচার ফর উইমেন’ (বিএফডাব্লিউ)। এ সংস্থার সঙ্গে থাকছে উবার। উবার বাংলাদেশের কান্ট্রি হেড মোঃ আলী আরমানুর রহমান এবং বিএফডাব্লিউ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সুমাইয়া শিমু এই চুক্তি স্বাক্ষর করেছেন। এ তথ্য জানায় ডিজিনেট।

[৩] চুক্তির অংশ হিসেবে মার্চের শেষে একটি অনবোর্ডিং মেলার আয়োজন করবে উবার, যেখানে আগ্রহী নারীরা উবার প্ল্যাটফর্মে চালক হিসেবে সাইন আপ করতে পারবেন। উবারের সাথে যোগদান করার পর নারী চালকদের বিভিন্ন ধরণের সহযোগিতা প্রদানের জন্য একটি স্বতন্ত্র হটলাইন নম্বর চালু করা হবে।

[৪] উবারের বাংলাদেশের কান্ট্রি হেড মোঃ আলী আরমানুর রহমান বলেন, উবার অ্যাপ ব্যবহার করে জীবিকা নির্বাহের জন্য প্রান্তিক অঞ্চলের নারীদের যে ধরনের দক্ষতার প্রয়োজন সেগুলো বৃদ্ধি করতে ‘বেটার ফিউচার ফর উইমেন’-এর সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। তবে আপাতত রাজধানীতে চলছে।

[৫] বেটার ফিউচার ফর উইমেন এর প্রতিষ্ঠাতা সুমাইয়া শিমু ডিজিনেটকে বলেন, রাইডশেয়ারিং এখন ঢাকার জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উবার তাদের রাইডশেয়ারিং প্ল্যাটফর্মে নারীদের যুক্ত করতে চায়। এ জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। সম্ভবত স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা এ উদ্যোগ চালু করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়