শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান আর বিনিয়োগের সমন্বয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে হাই-টেক পার্ক প্রকল্প: এমডি হোসনে আরা বেগম

তাপসী রাবেয়া: [২] বাংলাদেশ হাই- টেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর হোসনে আর বেগম বলেছেন, দেশে অন্যান্য বিনিয়োগের মাত্রা অতিকম করবে হাই-টেক পার্কের বিনিয়োগ। দেশী বিদেশী উদোক্তাদের নতুন সৃষ্টি দেশকে নিয়ে যাবে উন্নত দেশের তালিকায়।

[৩] বলেন, বিনিয়োগ অবকাঠামো সৃষ্টি, মানব সম্পদ উন্নয়নেও কাজ করছে কর্তৃপক্ষ। দেশে এখন ৩৯টি হাই-টেক পার্ক স্থাপন করা হয়েছে। ৭টি পার্কে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে।

[৪] তিনি আরো বলেন, ২০৩০ সাল নাগাদ এসব হাই-টেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক থেকে এক হাজার কোটি ডলারের সফটওয়্যার রফতানি করা যাবে।

[৫] গাজীপুরের কালিয়াকৈরে ২৩২ একর জমির ওপর বঙ্গবন্ধু হাই- টেক সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। পিপিপি মডেলে বাস্তবায়নের জন্য ২৩২ একর জমিকে ৫টি বণ্টকে ভাগ করে উন্নয়নের লক্ষ্যে দুটি ডেভেলপার প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়।

[৬] বর্তমানে বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে ওরিক্স বায়োটেক নামের একটি প্রতিষ্ঠান বায়োটেকনোলজি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটি এখানে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিয়েছে।

[৭] এ সেক্টরে বিনিয়োগ উৎসাহিত করার জন্য ১৩টি সফটওয়ারকে হাই-টেক পার্ক লাইসেন্স দেয়া হয়েছে। এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাই-টেক পার্কে ১২০ টি কোম্পানীকে জমি বরাদ্দ দেয়া হয়েছে। যাদের প্রস্তাবিত বিনিয়োগ প্রায় ১১৫০ মিলিয়ন ডলার। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ