শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২১, ০৬:০৬ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২১, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোর বেনাপোলে অস্ত্রসহ আটক তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর

জাহিদুল কবির: যশোর বেনাপোলে অস্ত্রসহ আটক তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার আসামিদের রিমান্ড আবেদনের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক এ আদেশ দিয়েছেন। আসামিরা হলেন,  সাদীপুর গ্রামের আহসার মোড়লের ছেলে সুজন হোসেন, আবু তয়েব মোড়লের ছেলে আনোয়ার হোসেন ও ভবেরবেড় গ্রামের নুরু মোড়লের ছেলে নোমান হোসেন।

বেনাপোলের ডাচ বাংলা ব্যাংকিং এর এজেন্ট শরীফ ট্রেডার্সের শরীফ হোসেন ও তার কর্মচারি শিমুল হোসেন টুটুল ১৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বেনাপোলে যান। সেখানে গিয়ে একটি ব্যাংকে ছয় হাজার টাকা জমা দেন। বাকি টাকা নিয়ে তিনি শার্শার দিকে একটি মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে শার্শা মাঠপাড়া গ্রামের বিজিবি চেকপোস্ট পার হওয়া মাত্রই তিন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে টুটুলের পথরোধ করে।

পরে তার কাছে থাকা সাত লাখ ৮০ হাজার টাকাভর্তি ব্যগ ছিনিয়ে নিয়ে বেনাপোলের দিকে চলে যায়। সংবাদ পেয়ে শার্শা থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি টিম প্রযুক্তি ব্যবহার করে ওই তিন ছিনতাইকারীকে আটক ও টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে। এরপর তাদের স্বীকারোক্তিতে নোমানের বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডিবি পুলিশের এসএসআই শামীম হোসেন বাদী হয়ে আটক তিনজনকে আসমি করে অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুর রহমান চৌধুরী আটক তিনজনের সাত দিনকরে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়