শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশি ওষুধসহ আটক ৩

সুজন কৈরী: রাজধানীর কোতয়ালী ও বংশাল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৯ হাজার ২৭১ পিস বিক্রয় নিষিদ্ধ সরকারী ও বিদেশি ওষুধসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১০। জব্দ ওষুধের মূল্য আনুমানিক ১৮ লাখ টাকা।

র‌্যাব-১০ এর এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, সোমবার কোতয়ালীর মিটফোর্ড রোডের শোয়েব মার্কেট ও বংশালের মিটফোর্ড মেডিসিন মার্কেট এলাকায় দুটি পৃথক অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়। আটক করা হয়েছে ওষুধ কালোবাজারী চক্রের ৩ সদস্যকে। তারা হলেন- অনুপ দত্ত নিপ্পন (৩৫), নিত্তানন্দ সাহা ওরফে নারায়ন (৪০) ও ফজলুল হক (৪৫)। তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোনসেট ও নগদ ১ লাখ ২৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানিয়েছেন, তারা পেশাদার ওষুধ কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ কালোবাজারী করে ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন ওষুধের দোকানে সরবরাহ করছিলেন।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা এনায়েতক কবির সোয়েব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়