শিরোনাম
◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২১, ০১:৩৮ রাত
আপডেট : ০৩ মার্চ, ২০২১, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপিকে প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট, বললেন রাসিক মেয়র লিটন

মঈন উদ্দীন: [২] রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ধ্বংসাত্মক কিছু করলে বিএনপিকে প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট। মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে মহানগর ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী কলেজে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

[৩] সকাল ১০টা থেকে শুরু হওয়া মহানগর ছাত্রলীগের এই অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।অবস্থান কর্মসূচিতে খায়রুজ্জামান লিটন বলেন, ‘যে মানুষের চলার কোন শক্তি নাই, সে যদি কাউকে মারার কথা বলে, তাহলে তাকে করুণা করা ছাড়া বলার কিছু নাই।

[৪] বিএনপির অবস্থা হয়েছে তাই। বিএনপির যে মূল নেতা তারেক রহমান এদেশ থেকে ৮ হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে আছে, আর তারেকের মা খালেদা জিয়া চুপচাপ ঘরে বসে আছেন। আমরা বুঝে পাই না, যাকে বিএনপির চালিকাশক্তি বলা হচ্ছে, সেই খালেদা জিয়া যেখানে ঘরে চুপচাপ বসে আছে, বাইরে বের হচ্ছেন না, তাহলে তার দলের নেতাকর্মীরা বাইরে বের হয়ে আর কি করতে পারবে।

[৫] তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীর বেশি আস্ফালন করলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।

[৬] অতীতে রাজশাহী মহানগর ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত আশাব্যঞ্জক। আজকে যে বিএনপির সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ থেকে ধ্বংসাত্মক কিছু করার চিন্তাভাবনা যদি তারা করে, তাহলে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট। ’

[৭] সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ। এ সময় মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্তসহ ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত আছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ