শিরোনাম
◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০৮:৩৪ সকাল
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

মাসুদ আলম : [২] গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক বাদি হয়ে রাজধানীর শাহবাগ থানার মামলাটি করেন। এছাড়া তারেক রহমানের সহযোগিদের (অজ্ঞাতনামা) আসামামি করা হয়েছে।

[৩] মামলার এজাহারে বলা হয়েছে, দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে তারেক রহমান জাতির জনককে নিয়ে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়েছেন। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে তারেক ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

[৪] এজাহারে আরও বলা হয়েছে, বাদি তার পাঁচ বন্ধুকে নিয়ে টিএসসিতে বসে ছিলেন। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া তারেক রহমানের বক্তব্যের লিংক আসে। ওই বক্তব্যে তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা বলে উল্লেখ করেন।

[৫] জাহিদুল ইসলাম জানান, তারেক রহমান লন্ডনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিয়ে মিথ্যা বক্তব্য দিয়েছে, মিথ্যাচার করেছে তা ইতিহাসকে মুছে ফেলার ষড়যন্ত্র। তিনি ইতিহাসকে কলঙ্কিত করতে চাইছেন। এ ইতিহাসকে রক্ষার দায়িত্ব আমাদের। আমরা কখনো চাই না ইতিহাস বিকৃতি ঘটুক। বাংলাদেশের জনগণ চায় এ ধরনের মিথ্যাচারের কারণে তার সর্বোচ্চ শাস্তি হোক। জনমনে বিভ্রান্তি তৈরির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে।

  • সর্বশেষ