শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০১ মার্চ, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে পিকআপ উল্টে শিশুসহ নিহত ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চরচামিতা গ্রামের লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের সর্দার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৩] চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] নিহতারা হলেন সর্দার বাড়ির মৃত বাবুল হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার মেয়ে জান্নাত (১১), পার্শ্ববর্তী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলেয়াপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাছুম। কিছুদিন আগে চরচামিতা গ্রামে মাছুম নানার বাড়িতে বেড়াতে এসেছে।

[৫] হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে সড়কের পাশে খাল পাড়ে রোপণ করা সবজি গাছে রাহেলা পানি দিচ্ছিলো। আসার সময় মেয়ে জান্নাত তার সঙ্গে আসে৷

[৬] তাদের দেখে মাছুমও আসে। ঘটনার সময় লক্ষ্মীপুরগামী হাইড্রোলিক পিকআপটি (নোয়াখালী শ ১১-০১৭১) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাহেলাসহ শিশুদের গায়ের ওপর পড়ে। এতে তারা গুরুতর আহত।

[৭] তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাহেলা মারা যায়। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক আহত দুই শিশুকেও মৃত ঘোষণা করেন।

[৮] চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহমেদ বলেন, পিকআপ উল্টে গায়ে পড়ে দুই শিশুসহ তিনজন মারা গেছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হবে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়