শিরোনাম
◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন 

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৯ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে লাইনে ফাঁটলে দেড় ঘণ্টা বন্ধের পর রেল চলাচল শুরু

আরমান কবীর: [২] টাঙ্গালের এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ফাঁটল দেখা দেওয়ায় ঢাকার সাথে উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।

[৩] রেল লাইনে ফাঁটলের কারণে রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭ থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত রেললাইনে মেরামত কাজ চলমান থাকায় ওই স্থান দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

[৪] মসিন্দা রেলক্রসিংয়ের গেটম্যান রুবেল রানা জানান, রোববার সকাল ৬টায় ডিউটিতে আসার পর তিনি রেল লাইনে ফাঁটল দেখতে পেয়ে কর্তৃপক্ষকে অবগত করেন।

[৫] সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের সহকারী স্টেশন মাস্টার মো. শাহীন মিয়া জানান, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মসিন্দা এলাকায় রেল লাইনে ৬ ইঞ্চি ফাঁটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ওই স্থান দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করার নির্দেশ দিয়েছে। বর্তমানে ফাঁটল মেরামতের কাজ চলছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়