শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রত্নগর্ভা মা নির্মলা রানী রায়ের শেষকৃত্য সম্পন্ন

ডেস্ক রিপোর্ট: সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায়ের রত্নগর্ভা মা নির্মলা রানী রায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
গতকাল শনিবার বিকেলে স্বর্গীয়ার শ্বশুরবাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামের শৈলডাঙ্গী মহাশ্মশানে তাকে দাহ করা হয়। এ সময় নির্মলা রানী রায়ের ছয় ছেলে ও আত্মীয়স্বজন ছাড়াও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম তারিক, একতারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবুর রহমান হবি এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে স্বর্গীয়ার ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসায় নির্মলা রানী রায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ফুলেল শ্রদ্ধা জানান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ ও ই খালেক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখা ও রোটারি ক্লাব অব ফরিদপুরের নেতারা।

নির্মলা রানী রায়ের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি এস এম জিহাদুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক আছাদুজ্জামান।
রত্নগর্ভা মা নির্মলা রানী রায় গত শুক্রবার রাত আটটায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে পরলোক গমন করেন। - সমকাল

  • সর্বশেষ